বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কবর দেয়ার ২৭ বছর পর মিলল অক্ষত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কবর দেয়ার ২৭ বছর পর মিলল অক্ষত লাশ। মাদরাসার ঘর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ির সময় অক্ষত অবস্থায় ওই লাশ পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ড মর্দানা এলাকায় থেকে শ্রমিকরা ওই লাশ উদ্ধার করে। খবর পেয়ে শত শত এলাকাবাসী মরদেহ দেখার জন্য ওই এলাকায় ভিড় করেন।

জানা যায়, লাশটি ওই গ্রামের এমাজ উদ্দিন মণ্ডলের ছেলে করিম মণ্ডলের।

এমাজ উদ্দিনের স্বজনরা জানান, করিম মণ্ডল ২৭ বছর আগে মারা যান। তাকে বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে দাফন কর হয়। মঙ্গলবার কবরস্থানের পাশে মাদরাসার ঘর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু করা হয়। বৃহস্পতিবার সকালে খোঁড়াখুঁড়ির সময় করিম মণ্ডলের অক্ষত মরদেহ দেখতে পান শ্রমিকরা।

মৃত করিম মণ্ডলের ছেলে সেন্টু মণ্ডল (৪০) লাশটি তার বাবার শনাক্ত করে জানান, প্রায় ২৭ বছর আগে তার বাবার স্বাভাবিক মৃত্যু হলে ওই স্থানে দাফন করা হয়। তবে লাশের দেহে কোনো পরিবর্তন হয়নি, পচেনি। এমনকি কাফনের কাপড়েরও কোনো পরিবর্তন ঘটেনি।

তিনি জানান, তার বাবা ইসলামিক বিধি বিধান মেনে চলতেন।

এলাকাবাসী জানায়, মৃত করিম মণ্ডল ওই এলাকার মধ্যে একজন ধার্মিক ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি সরিয়ে অন্য জায়গায় দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ