বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় বাসে আগুন: শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে মতলব অভিমুখী মতলব এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন এক শিশু ও ৩০-৩২ বছর বয়স্ক একজনের দগ্ধ লাশ বাসটি থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গুরুতর আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে, ৫ জনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজন একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ