বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে আমিনুল ইসলাম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ট্রাকচালক আমিনুল ইসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার গবীন্দপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে‌।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আলুবোঝাই ট্রাকের চালক আমিনুল ইসলামের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ