জুনায়েদ আহমদ: দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, দাঁড়ি ইসলামের অন্যতম শি'আর বা প্রতীক। দাড়ি পুরুষের শোভা। পুরুষের সৌন্দর্য। সমস্ত নবী-রাসুল দাড়ি রেখেছেন। দাড়ি ইসলামের স্বতন্ত্র ও মৌলিক একটি বিধান। দাড়ি রাখা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার ব্যাপারে আদেশ করেছেন। দাড়িকে মর্যাদা প্রদান করতে হবে। যারা দাড়ি রাখে তাদের হেয় করা যাবে না। সম্প্রতি দাড়ি থাকার কারণে ইমরান হোসাইন ইমনকে চাকুরী না দিয়ে অমার্জনীয় অপরাধ করেছে আড়ং কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আড়ংয়ের সমস্ত পণ্য বর্জন করতে হবে। যারা রাসূলের সুন্নাহ দাড়িকে হেয় করে তাদের কোন পণ্য মুসলমান ক্রয় করতে পারে না।
গতকাল ১৬ ই মার্চ মঙ্গলবার বাদ ইশা ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন ‘মেখল ইসলাম প্রচার সংস্থার’ তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীরে হেফাজত আরো বলেন, দাড়ি থাকার কারণে চাকুরী না দিয়ে কার্যত নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাহকে হেয় করেছে এবং রাসুলের তরীকার সাথে যুদ্ধ ঘোষণা করেছে আড়ং কর্তৃপক্ষ। এটা কখনো বরদাশত করা যায় না। এর জন্য অবশ্যই তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ৯০% মুসলমানের দেশে দাড়ি থাকার কারণে ইন্টারভিউতে পাশ করা সত্বেও একজন মুসলমানকে চাকুরী দেবে না তা কখনো মেনে নেওয়া যায় না।
ভারতে কুরআনের আয়াত বাতিলের রিট প্রসঙ্গে আমীরে হেফাজত বলেন, মানব জাতির মুক্তির সনদ পবিত্র কুরআনের আয়াত বাতিলের রিট করার অপরাধে কুখ্যাত কাফের শিয়া ওয়াসিম রিজভীকে ফাঁসি দিতে হবে। এটা বিশ্বের পৌনে দুইশো কোটি মুসলমানের দাবী। এই কুলাঙ্গারকে ফাঁসি না দেওয়া পর্যন্ত মুসলিমবিশ্ব শান্ত হবে না। এর বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ জোরদার আন্দোলন চলবেই।
আল্লামা বাবুনগরী আরো বলেন, ভারতের আদালতে কোন ন্যায় বিচার নেই। ন্যায় বিচার থাকলে আদালত কখনো কুরআন বিরোধী ভিত্তিহিন রিট গ্রহণ করতো না। ওয়াসিম রিজভীর দায়ের করা রিট গ্রহণ করে ভারতের আদালত প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই রিট খারিজের ব্যবস্থা না করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওয়াসিম রিজভীকে মৌন সমর্থন দিয়েছে। এর জন্য ভারতকে মুসà