শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করলেন হেফাজতের নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করে নিয়েছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আমির, নারায়ণগঞ্জ ওলামা পরিষদের আমির, নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল। তার পদত্যাগের ঘোষণা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজাতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

আজ বিকেলে নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের সামনে দাঁড়িয়ে গণমাধ্যমকে তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা জোনায়েদ বাবুনগরীর পক্ষ থেকে আমরা একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আবদুল আউয়াল’র সঙ্গে দেখা করেছি এবং আমাদের আমিরের পক্ষ থেকে কথা বলেছি। তিনি আমিরে হেফাজতের কথা এবং আমাদের অনুরোধের প্রেক্ষিতে পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেছেন।

মাওলানা মামুনুল হক জানান, এখন থেকে ঠিক আগের মতোই আল্লামা আবদুল আউয়াল হাফিজাহুল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি আমাদের সব কর্মসূচির নেতৃত্বে থাকবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ