শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

মুসলিমদের বিয়ে নিয়ে ১১ নির্দেশনা ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় মুসলমানদের বিয়ের ব্যাপারে ১১টি নির্দেশনা দিয়েছে দেশটির অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি)। গত সপ্তাহে এসব নির্দেশনা জারি করা হয়।

আল জাজিরা জানায়, গুজরাটে যৌতুকের দাবিতে নির্যাতিত এক মুসলিম গৃহবধূ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এ নিয়ে দেশটিতে আলোচনা-সমালোচনার ঝড় বইলে নড়েচড়ে বসে মুসলিমদের প্রসিদ্ধ সংগঠনটি।

এআইএমপিএলবির নির্দেশনায় মুসলিমদের যৌতুক ছাড়া বিয়ের শপথ করার পাশাপাশি অপ্রয়োজনীয় খরচ বন্ধের কথা বলা হয়েছে। ১৩০ কোটি ভারতীয়ের ১৪ শতাংশ মুসলিমদের প্রধান মুখপাত্র এই সংস্থাটি।

সংগঠনটির পক্ষ থেকে দেশের মুসলিম জনগোষ্ঠীকে বিয়েতে যৌতুক না নেওয়ার অনুরোধ করা হয়েছে এবং বেশি খরচের বিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এর চেয়ারম্যান মাওলানা রাবে হাসান নাদভীর সই করা নির্দেশিকাটি সকল ভারতীয় মুসলিমকে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে ১০ দিনের কর্মসূচি নেয়া হয়েছে।

এআইএমপিএলবির এ কার্যক্রমে যুক্ত হবেন ভারতের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামিক স্কলাররা। তারা মুসলিমদের জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বাড়াতে কাজ করবেন।

এর আগে মুসলিমদের বিয়েতে প্রচলিত অপসংস্কৃতি বন্ধে ভারতজুড়ে কর্মসূচি নিয়েছিল দেশটির বিখ্যাত দারুল উলুম দেওবন্দ। এর মধ্যে ছিল- পণ নেয়া, বাজি ফাটানো, ডিজে বাজানো ইত্যাদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ