আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৮৭ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত।
আজ রোববার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (সিডিসি) এবং রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুন ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২৬৬ জনে। এছাড়া করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৮৭ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে দাঁড়াল।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৪৮২।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭২৪টি নমুনা। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ০৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৪ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় ২৮ লাখ ৫৮ হাজার ৬৯৩ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ১৩ লাখ ৪৪ হাজার ১৬৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৮৩৯ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৬৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৫১৩ জনের।
আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৫৯৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩০ হাজার ২৯৭ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১২৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬৪ হাজার ৬৫৫ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে ফ্রান্স রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৪১ হাজার ৭৫৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৬ হাজার ৪৯৩ জন। আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৭২ হাজার ৭৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ১৭ জন। এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
-এটি