শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

সোমালিয়ায় পৃথক ২ বোমা হামলায় নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ায় পৃথক দুটি আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। এ ঘটনার দায় স্বীকার করেছে দেশটির আল-শাবাব।

দেশটির পুলিশের মুখপাত্র জানিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি চায়ের দোকানে আত্নঘাতি বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন।

এছাড়া রাজধানীর ৭৫ কিলোমিটার দক্ষিণে সেনাবাহিনী নিয়ন্ত্রিন এলাকায় আরেকটি বোমা হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা। সেখানে আরো নয় জন মারা গেছে। দুটি বিষ্ফোরণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে।

আল শাবারের মুখপাত্র শেখ আব্দুল্লাহ আজিজ রেডিও আন্দালিয়াসে দেয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ