শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

স্বাধীন দেশে তিন দিনে ১৫ জনকে হত্যা করেছে সরকার: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার তিন দিনে ১৫ জনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কাউন্সিল ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটি স্বাধীন দেশে তিন দিনে ১৫ জনকে হত্যা করেছে সরকার। যার তালিকা আমার কাছে আছে। ২৫ হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা সাধারণ মানুষ, রিকশাচালক, কৃষক। আমাদের শেষ ইচ্ছা যেন নিরাপদে মরতে পারি।’

অনুষ্ঠানে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পুলিশের গুলি চালানোর সমালোচনা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সরকার সত্য লুকানোর চেষ্টা করছে।

কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি তৌফিকউজ জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি সিরাজ মিয়া, সাবেক ছাত্রনেতা সামসুল আলম, আনিসুর রহমান প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ