শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

দেশকে বাঁচাতে জনগণের কাছে সাহায্য চাইলেন পাক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি ও মুদ্রাস্ফীতি থেকে দেশকে বাঁচাতে জনগণের কাছে সাহায্য চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সঙ্গে বাণিজ্য ও আইএমএফের শর্ত পূরণের বিষয়ে তিনি বলেন, পাকিস্তানের স্বার্থ বিসর্জন দিয়ে তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। জনগণের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন ইমরান খান।

তিনি বলেন, আমি একাই দুর্নীতি, মুদ্রাস্ফীতি ও কোভিড-১৯ মোকাবেলা করতে পারব না। আমার জনগণের সমর্থন প্রয়োজন। একরাতের মধ্যে পরিবর্তন আসবে না। উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপেক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, যারা রূপকথার গল্পে বিশ্বাস করেন তারা ভাবেন ইমরান খান আসবেন আর দেশ পরিবর্তন করে দেবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ