শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

বাহরাইনে রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনে করোনা মহামারি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটির কারাগারে আটক রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি উঠেছে।

এ দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দেশটির জনগণ। এরই মধ্যে বাহরাইনের কারাগারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এর আগে গত বৃহস্পতিবার বাহরাইনের প্রভাবশালী ও প্রবীণ আলেম শেখ ঈসা কাসিম সতর্ক করে বলেন, বন্দিরা কারাগারে মৃত্যুর মুখোমুখি অবস্থান করছেন। এ কারণে তিনি বন্দিদের মুক্তি দাবি জানান।

বন্দিদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে রবিবার অনুষ্ঠিত সমাবেশ থেকে আল-খলিফা সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।
সামাজিক, রাষ্ট্রীয় বৈষম্যের অবসান ও জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রবর্তনের দাবিতে ২০১১ সাল থেকে বাহরাইনে সরকারবিরোধী আন্দোলন চলছে। এই আন্দোলন দমনের অংশ হিসেবে হাজার হাজার নাগরিককে আটক করে কারাগারে রেখেছে সরকার। সূত্র: তাসনিম নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ