শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

লকডাউনে অফিস-শিল্পকারখানা খোলা, বন্ধ গণপরিবহন, বিপাকে নগরবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার বিস্তার এড়াতে দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। অফিস ও শিল্পকারখানা খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখায় বিপাকে পড়েছে মানুষ। রিকশা এবং সিএনজিচালিত অটোরিকশাই একমাত্র ভরসা।

সোমবার সকালে রাজধানীর বিভিন্ন সড়কের মোড় এবং বাস স্টপেজে অফিসগামী মানুষকে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

বাস না থাকলেও সড়কে ছিল প্রাইভেটকার, সিএনজি, রিকশার দাপট। এছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব গাড়িও চলতে দেখা গেছে। এমনকি গুলশান এলাকায় সরকারি বিআরটিসির বাস চলতেও দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। তবে খাবার হোটেল খুলতে দেখা গেছে। বিধিনিষেধ উপেক্ষা করে অনেককে হোটেলে বসে খেতেও দেখা গেছে। সকাল ৮টা থেকে বসেছে নিত্যপ্রয়োজনীয় ও কাঁচাপণ্যের বাজার।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের উচ্চমাত্রার সংক্রমণ থেকে সুরক্ষায় ‘লকডাউন’ বিষয়টি উল্লেখ না করে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা দিয়েছে সরকার। আজ সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলাচল ও কাজে এসব বিধিনিষেধ মেনে চলতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়, জনপ্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র বলছে, পরিস্থিতি বুঝে ‘লকডাউনের’ সময় বাড়ানো হবে। আর এটাকে লকডাউন বলা হয়নি যেন আতঙ্ক না ছড়িয়ে পড়ে। সরকার কৌশলগত কারণে এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ