শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

আগামীকাল থেকে করোনার টিকার দ্বিতীয় ডোজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি। কিন্তু মোবাইলে ক্ষুদে বার্তা না আসলে এই ডোজ না দিতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একাধিক জেলার সিভিল সার্জনরা এ তথ্য নিশ্চিত করেছে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ছিলো প্রথম টিকা নেয়ার আট সপ্তাহ পেরোলেই দ্বিতীয় ডোজ নেয়া যাবে।

সিভিল সার্জনরা জানিয়েছেন, বিভিন্ন জেলায় এখনো দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত চালান না পৌঁছানোয় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৭শে জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক সেবিকাকে টিকা দেয়ার মাধ্যমে শুরু হয় করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম। এরপর, ৭ই ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণহারে টিকাদান কর্মসূচি শুরু হয়। তার দুই মাস পর বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ডোজ। অনেকেই এরইমধ্যে মুঠোফোনে ক্ষুদে বার্তাও পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিলো, যারা ২৭ ও ২৮শে জানুয়ারি এবং ৭ ও ৮ই ফেব্রুয়ারি প্রথম দফা টিকা নিয়েছেন, তারা মেসেজ না পেলেও বৃহস্পতিবার টিকা নিতে পারবেন। কিন্তু এখন সে নির্দেশনা কার্যকর হচ্ছে না।

নির্ধারিত সময়ের মধ্যে কেন পর্যাপ্ত টিকা নিশ্চিত করা গেলো না, সে ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত প্রথম ধাপে করোনার টিকা নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। এছাড়া বুধবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনার টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৬৯ হাজার ৭৫ হাজার ৯৩৯ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ