শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

মহিউদ্দিন আকবরের ইন্তেকালে ইসলামী যুব আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট ছড়াকার, নজরুল গবেষক কবি মহিউদ্দিন আকবরের ইন্তেকালের বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। আজ ৭ এপ্রিল মঙ্গলবার ভোর ৩ টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতলে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ গভীর শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, মরহুম কবি মহিউদ্দিন আকবর বাংলা সাহিত্যকে হিন্দুত্ববাদের আগ্রসনের হাত থেকে ইসলামীকি করনের জন্য আমরণ চেষ্টা অব্যাহত রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন ইসলাম দরদী কবিকে হারালো।

মরহুম কবি মহিউদ্দিন আকবর ইন্তেকালের সময় ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতৃবৃন্দ তাঁর জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং পরিবারে সকল সদস্যদেরকে ধৈর্য্য ধারণ করার জন্য দোয়া করেন।

মরহুমের জানাযা নামাজ আজ বাদ জোহর বাসাবো ঝিলবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ