শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তার ও ড্রেজার ব্যবসা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের সাইরা গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জুয়েল মিয়া (২৫)। তিনি মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য ও একই এলাকায় দুটি ড্রেজারের লাইন স্থাপন নিয়ে আলিম বাহিনী এবং জুয়েলের বাবা আনোয়ার বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আলিম বাহিনী জুয়েল বাহিনীর ওপর হামলা করে। এ সময় আলিমের লোকেরা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। এ ঘটনায় উভয়পক্ষের আরও কমপক্ষে ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. বিল্লাহ হোসেন বলেন, এলাকায় দুপক্ষের আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক যুবক নিহত হন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকার শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ড্রেজার ব্যবসা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় জুয়েল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ