বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

সৌদির সাথে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের সুযোগ নেই: মুফতী রফিকুল ইসলাম আল মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী রফিকুল ইসলাম আল মাদানী।।

রোজা রাখা ও ঈদ উদযাপন চাঁদ দেখার উপর নির্ভর করবে, ইসলামে সৌদি আরবের সাথে বাংলাদেশে রোজা রাখা ও ঈদ উদযাপনের সুযোগ নেই।

যারা চাঁদ দেখবে অথবা এমন অঞ্চলে থাকবে যেখানে চাঁদ দেখা সম্ভব তারা রোজা শুরু করবে। আর যেই অঞ্চলে ওই দিন চাঁদ দেখা সম্ভব না ওই অঞ্চলের কেউ সেদিন রোজা শুরু করবে না। যারা যেদিন চাঁদ দেখবে তখন থেকে তারা রোজা শুরু করবে। এভাবেই ঈদ উদযাপন করবে ও শবে বরাত শবে কদর ইত্যাদি পালন করবে।

অতএব সৌদি আরবে চাঁদ দেখা গেলে বাংলাদেশে রোজা শুরু করা বা এ অনুযায়ী ঈদ পালন করা ইসলামী শরীয়তের বিধান মত সঠিক নয়।

সহীহ মুসলিমের একটি বর্ণনার সারাংশ হলো: ইবনে আব্বাস র.বলেন, সিরিয়ায় চাঁদ দেখা মদীনাবাসীদের জন্য যথেষ্ট নয়। আমরা সিরিয়ার একদিন পর চাঁদ দেখেছি অতএব আমরা আমাদের হিসাব মতে পূর্ণ ৩০ দিন রোজা রেখে যাবো অথবা চাঁদ দেখে রোজা সমাপ্ত করবো।

সহীহ মুসলিম ১/৩৪৮ হাদীস নং ১০৮৭ নাসায়ী ১/৩০০ হাদীস নং ২১১০ আবু দাউদ ১/৩১৯ হাদীস নং ২৩৩২ তিরমিজি ৩/৪১৮ হাদীস নং ৬৯৩

পনেরশত বছর যাবত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে এভাবেই রোজা এবং ঈদ উদযাপন করে আসছে। সৌদি আরবের বিন বায, ইবনে উসাইমীন ,সালেহ আল ফাওযান, ইবনে তাইমিয়া এবং হানাফী মাযহাবের শ্রেষ্ঠ হাদীস বিশারদ ইমাম জামাল উদ্দিন যায়লায়ী, আনোয়ার শাহ কাশ্মিরী, আল্লামা মুফতি তাকি উসমানী সহ সমগ্র মুসলিম বিশ্বের‌ বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং সৌদি আরবের আন্তর্জাতিক ইফতা বোর্ড এভাবেই ফাতওয়া দিয়েছেন। দেখুন ,ফাতাওয়ায়ে ইসলামিয়া ইবনে উসাইমিন ২/১১৩ ফাতাওয়ায়ে ওলামায়ে বালাদিল হারাম ২৮৫ তাবয়ীনুল হাক্বায়েক্ব ১/৩২১

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে গত দুই বছর আগে এ বিষয়ে কয়েকমাস ব্যাপী পর্যালোচনা হয়েছে এতে আমিও ছিলাম সেখানে ইসলাম ধর্মের যাবতীয় কিতাব পত্র এবং বিশ্ববরেণ্য ইমামদের মতামত আলোচনা করে এভাবেই সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত জানার জন্য আমার লেখা বই সারাবিশ্বে একই দিনে রোজা আরম্ভ এবং ঈদ উদযাপন হবে না কেন পড়তে পারেন।

লেখক: ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা ঢাকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ