সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল

করোনায় মারা গেলেন ঢাবির সাবেক অধ্যাপক আব্দুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক মুহা. আব্দুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণিত বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ওনার মরদেহ গ্রামের বাড়ি নরসিংদী নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিকেলে জানাজা শেষে দাফন হওয়ার কথা রয়েছে।

আব্দুর রহমানের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে নির্ধারিত সময় শিক্ষকতা শেষে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আব্দুর রহমান। গণিতের ওপর তার লেখা কয়েকটি বই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ