সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

করোনায় আরও ৬০ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৬০ জনের মারা গিয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫১০ জনে। একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৫২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ ৬০ হাজার ৫৮৪।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৪৫২ জনের মধ্যে মিলেছে করোনা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬।

অধিদফতরের হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম রোগী শনাক্ত হয় গত ১৪ মার্চ। সেদিন এক হাজার ১৫৯ জনের মধ্যে মিলেছিল করোনা।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২৬৬ জন এবং নতুন করে ৮ লাখ ৭১ হাজার ৫৯৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৯৩ হাজার ৬৫৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২০ লাখ ২ হাজার ৩৬৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৪৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ