সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক কাজী মুহা. দিদারুল আলম জানান, সিআইডি শাহীনুর পাশাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালতে হাজির করার পর বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিআইডির ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহারিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট থেকে শাহীনুর পাশাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে বিচারক রিমান্ড আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেননি বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ