শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মাওলানা ছফিউল্লাহ রহ. এর ইন্তিকালে বেফাক নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, জামিয়া দ্বীনিয়া শামসুল উলূম, (পীরজঙ্গী মাজার মাদরাসা) মতিঝিল, ঢাকার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা ছফিউল্লাহ রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ বেফাকের নেতৃবৃন্দ।

আজ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন তারা।

এর আগে আজ রবিবার (১৬ মে) দুপুর ৩ টায় মিরপুরের হার্ট ফাউণ্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেফাক নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, মাওলানা ছফিউল্লাহ রহ. বেফাকের শুরু থেকেই ছিলেন। বেফাকে তার অনেক অবদান রয়েছে। তারা সারাদেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমদের নিকট তার জন্য বিশেষ দু’আর অনুরোধ জানান। আল্লাহ পাক তার পরিবার পরিজনকে সবরে জামীল দান করুন। তাঁর জীবনের খিদমাতগুলো কবুল করুন। তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

এদিকে জানা গেছে, মাওলানা ছফিউল্লাহ রহ. এর ইন্তেকালের খবরে বেফাকের পক্ষ থেকে পীরজঙ্গী মাদরাসায় যান বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি ব্যক্তিগতভাবে তার পরিবারের খোঁজ খবর নেন। মাওলানা ছফিউল্লাহ রহ. এর সন্তানদের সান্ত্বনা দেন। এসময় পরিবারের সাথে পরামর্শ সাপেক্ষে আগামীকাল সকাল ১০ টায় জানাজা নামাজের সিদ্ধান্ত হয়।

মাওলানা ছফিউল্লাহ রহ. এর জানাজার নামাজ নিজ বাড়ী চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার সুজাতপুরে অনুষ্ঠিত হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ