শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি যাত্রী কল্যাণ সমিতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের পথে পথে ভোগান্তি, ভাড়া নৈরাজ্য ও গাদাগাদি করে যাতায়াতের স্বাস্থ্য ঝুঁকি কমাতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ সাপেক্ষে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মুহা. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

তিনি বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে একদিকে সরকার ঘোষিত বিধি-নিষেধে দুরপাল্লার বাস সার্ভিস বন্ধ অন্যদিকে ঈদের ছুটিতে রাজধানীতে হোটেল রেস্তোরা ও পয়ঃশৌচাগারসহ মানুষের মৌলিক চাহিদার উপাদানগুলো বন্ধ।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে বছরে একবার পরিবার পরিজনের সঙ্গে মিলিত হবার দীর্ঘদিনের গড়ে উঠা সংস্কৃতির কারণে অবর্ণনীয় দুর্ভোগ মাথায় নিয়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক-পিকআপে গাদাগাদি করে, কেউবা শত শত মাইল পায়ে হেঁটে, ফেরিতে গাদাগাদি করে পার হয়ে, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়ে ঈদে বাড়ি পৌঁছানোর চিত্র আমার দেখেছি।

‘আবার ঈদ শেষে একই পন্থায় সংক্রমণের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে তারা কর্মস্থলে ফিরছেন। এমন পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জরুরি ভিত্তিতে আন্তঃজেলা ও দুরপাল্লার নন-এসি বাস সার্ভিস চালু করা হলে এসব যাত্রীদের ভোগান্তি কমানোর পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও কমবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ