সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

হামলা থেকে বাঁচতে কোরআনের আয়াত পোস্ট করলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের ধোঁকা দিতে ও নিজেদের হামলা থেকেস বাঁচাতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার টুইটার পোস্টে গাজা উপত্যকায় বোমা হামলার ছবির পাশাপাশি কোরআনের আয়াত শেয়ার দেওয়া হয়েছে।

সোমবার (১৭ মে) সুরা ফিলের প্রথম চারটি আয়াত লিখে ইসরায়েলি বোমায় বিধ্বস্ত গাজার ছবি পোস্ট করা হয়েছে। সুরা ফিলে আবরাহা বাদশাহ’র কথা বলা হয়েছে। সে মক্কায় পবিত্র কাবা শরিফ ধ্বংস করতে হস্তিবাহিনীর নেতৃত্ব দিয়েছিল। কিন্তু আল্লাহ আবাবীল পাখি পাঠিয়ে তাদের ধ্বংস করে দিয়েছেন।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার টুইটার অ্যাকাউন্ট ও সেনাবাহিনীর মুখপাত্র আভিচেই অ্যাদরেই প্রায়ই কোরআনের আয়াত শেয়ার দিয়ে আসছে।

মুসলমানদের মনোযোগ আকর্ষণ করতে ও ফিলিস্তিনিদের ওপর বর্বর হত্যাকাণ্ডের ন্যায্যতা দিতে ইসরায়েলি সংবাদমাধ্যমও কোরআনের আয়াত ব্যবহার করছে।

নিদেদের বাঁচাতে ও মুসলমানদের ধোঁকা দিতে কুরআনের আয়াত সম্বলিত এসব পোস্ট করে আসছে রাষ্ট্রটি বলে মন্তব্য করছেন বিশ্লেষকগণ। বিশ্লেষকরা বলছেন, হামাসের হামলার সামনে নিজেরা টিকতে না পেরে এখন মুসলমানদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে তারা। কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’ একের পর এক বুলেটের জবাব বুলেট দিয়েই ছুড়ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ