বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বিএনপির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেমে গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকশ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ মে) ঢাকার বারিধারায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে বিএনপি মহাসচিবের চিঠি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মির্জ ফখরুল বলেন, এ কঠিন সময় উত্তরণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে শক্তি ও সাহস দান করেন। চিঠিতে বিএনপি মহাসচিব এই বর্বরোচিত হামলায় মাহে রমজানে আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট এবং ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বসতি থেকে উচ্ছেদ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব তার চিঠিতে আল-আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেম এলাকায় নিরাপরাধ মানুষের ওপর গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার ভূমিকা পালন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঘোষণার আলোকে ওই এলাকায় ফিলিস্তিনিদের সকল ধরনের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি বিএনপি এবং বাংলাদেশের জনগণের সমর্থনের বিষয়টি ফিলিস্তিনের প্রেসিডেন্টকে প্রেরিত বিএনপি মহাসচিবের চিঠিতে পুনর্ব্যক্ত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ