বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

প্রথম দিনেই দিলুরোড মাদরাসায় ভর্তির কোটা পূরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এইচ এম জহিরুল ইসলাম মারুফ, দিলুরোড মাদরাসা প্রতিনিধি>

ঢাকার প্রাণকেন্দ্র রমনা থানার বৃহত্তম ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসার ২০২১/২২ ইংরেজি মোতাবেক ১৪৪২/৪৩ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি কার্যক্রম প্রথম দিনেই কোটা পূরণ সম্পন্ন হয়েছে। এ জন্য মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি সালাহ উদ্দীন আল্লাহর নিকট শুকরিয়া আদায় পূর্বক ভর্তি হওয়া ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি কোটা পূর্ণ হয়ে যাওয়ায় যারা এবছর ভর্তি হতে পারেনি তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এবছর প্রত্যেক জামাতে ছাত্র কোটা ছিলো ৪০ জনের। কিন্ত ভর্তিচ্ছু ছাত্রদের আধিক্যের কারনে প্রত্যেক জামাতে কিছু কোটা বৃদ্ধি করায় তা এখন ৫০ এর কোটায়।

তবে ইবতিদাইয়্যাহ (তাইসির) ও মুতাওয়াসসিতাহ (নাহবেমীর) জামাতে একাধিক শাখায় ভর্তি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। প্রথম শাখায় কোটা পূর্ণ হয়ে গিয়েছে। দ্বিতীয় শাখায় স্বল্পকিছু ছাত্র ভর্তি নেয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ