বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

রাজধানী কাবুলের পাশের গুরুত্বপূর্ণ একটি জেলা নিজেদের দখলে নিলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশের ময়দান্দাবাদ প্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলাকে নিজেদের দখলে নিয়েছে তালেবান গোষ্ঠী।

প্রাদেশিক কাউন্সিলর সদস্য শরিফুল্লাহ হোতাক আনাদোলু এজেন্সিকে জানান, পাঁচ দিনের অবরোধের পরে শুক্রবার সকাল ৯ টার দিকে তালেবানরা জলরেজ জেলা দখল করে। তিনি বলেন, ‘জেলা পুলিশ প্রধান ৩৫’ টি সুরক্ষা বাহিনীসহ তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছেন এবং জেলা প্রশাসনিক প্রাঙ্গণ পুরোপুরি তালেবানের হাতে সোর্পদ করে দেন।

এ ব্যাপারে কৃতিত্বের দাবি করে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, এই দলটি জেলা বাহিনী এবং পুলিশ বাহিনীকে পরাস্ত করে সাহসিকতার সাথে সরকারি সদর দফতরসহ জেলাটি দখল করেছে।

তবে জলরেজের পতনকে স্বীকার না করেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে যে রাজধানী কাবুল থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) এরও কম দূরে অবস্থিত জেলা থেকে বিদ্রোহীদের ঠেকানোর জন্য একটি অভিযানের পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয় জলরেজের পরিস্থিতিকে একটি "কৌশলগত পশ্চাদপসরণ" হিসাবে অভিহিত করেছে।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আমেরিকান সেনাদের আফগানিস্তান ছেড়ে চলে আসার ঘোষণা দেয়ার পর থেকেই আফগানিস্তান জুড়ে তালেবানদের বিজয় ধারা অব্যাহত রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ