শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চার দিনের রিমান্ডে আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজত ইসলাম বাংলাদেশ বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর খাদেম ও প্রেস সচিব মাওলানা ইনআমুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদ করতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকালে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদন আমলে নিয়ে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

এর আগে শুক্রবার রাতে র্যােব-৭ চট্টগ্রামের একটি দল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে থেকে ইনআমুল হাসান ফারুকীকে গ্রেফতার করে।

এ সময় তিনি তার গ্রামের বাড়ি নোয়াখালী থেকে হাটহাজারী মাদ্রাসার উদ্দেশ্যে আসছিল। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে র্যাদব তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করে।

মাওলানা ইনআমুল হাসান ফারুকী  নোয়াখালী জেলার চাটখীল থানার খিলপাড়া পূর্ব সানোখালী এলাকার মাওলানা ওমর ফারুকের পুত্র। তিনি আল্লামা বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। এ ছাড়া তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

আরো পড়ুন: আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী গ্রেফতার

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির গণমাধ্যমকর্মীদের বলেন, ইনামুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইনআমুল হাসান ফারুকীর বিরুদ্ধে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা ও সাবেক আমির আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলা ও গত ২৬ মার্চ হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ দুইটি মামলা করা হয়েছে। ওই দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ