সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিদেশ ফেরত শ্রমিকসহ তরুণ ও নারীদের কর্মদক্ষতা বাড়িয়ে শ্রমবাজারে সম্পৃক্ত করতে ঋণ দিবে বিশ্বব্যাংক। পৃথক দু’টি প্রকল্পে মোট ৬০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

শুক্রবার (২১ মে) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের সদর দফতরে এই ঋণটি অনুমোদন দেয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক বলেছে, এই ঋণের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র-সুবিধাবঞ্চিত নারী, তরুণ ও বিদেশ ফেরত শ্রমিকসহ সাড়ে ১৭ লাখের বেশি মানুষ উপকৃত হবে।

এতে বলা হয়েছে, মোট ঋণের অর্ধেক তথা ৩০ কোটি ডলার ব্যয় করা হবে উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে ২০টি জেলায় ৩ হাজার ২০০ গ্রামের প্রায় সাড়ে ৭ লাখ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। বাকি ৩০ কোটি ডলার ব্যয় করা হবে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে ১০ লাখের বেশি তরুণ ও বিদেশ ফেরত শ্রমিক ভবিষ্যতের জন্যে নিজেদের কর্মদক্ষতা বাড়াতে পারবেন।

বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে থাকা বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন বলেছেন, করোনায় বাংলাদেশে লাখ লাখ মানুষ; বিশেষ করে তরুণ, নারী শ্রমিক ও বিদেশ ফেরত ব্যক্তিদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রকল্প দুটির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান বাড়ানো এবং সুবিধা বঞ্চিতদের প্রশিক্ষণ দিয়ে তাদের ভবিষ্যৎ শ্রমবাজারের জন্যে প্রস্তুত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ