বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে সরকারি বিধি-নিষেধ নতুন করে আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়ছে। ফলে ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে তবে এরপর আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কিনা তা মঙ্গলবার (২৫ মে) ঘোষণা দেওয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা আশা করছি পরশুদিন মঙ্গলবার (২৫ মে) আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। এই মুহূর্তে ছুটি অল্প কিছু বাড়াতে হবে। কারণ শিক্ষার্থীদের ভ্যাকসিন তো এখনও দেওয়া যায়নি। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ভ্যাকসিন ছয় লাখ আসছে, শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে দিতে। সেটা দিতে কিছু সময় লাগবে। আমরা কী কী করছি আগামী মঙ্গলবার (২৫ মে) বলতে পারবো। এখন সুনির্দিষ্ট করা বলা (শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কয়দিন বাড়ছে) সম্ভব হচ্ছে না।’

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে তার আগেই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তাহলে ভ্যাকসিন চলাকালেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে।

তবে ছুটি চলাকালে অনলাইনে সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলবে। এছাড়া অনলাইন ক্লাস পরিচালিত হবে যথারীতি। বন্ধ থাকা অ্যাসাইনমেন্ট শিগগিরই চালু করা হবে।

প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী সনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ