বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কোটা পূরণ: ৭ জামাতে ভর্তি বন্ধ করেছে জামিয়া মাদানিয়া বারিধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় চলতি শিক্ষাবর্ষে কোটা পূরণ হওয়ার কারণে ৭ জামাতে ছাত্র ভর্তি নেওয়া বন্ধ করা হয়েছে। জামাত ৭টি হলো : হেদায়াতুন্নাহু, কাফিয়া, শরহেবেকায়া, জালালাইন, মেশকাত, তাকমীল ও ইফতা। এসব জামাতে ৯০% গড় ছাত্র ছাড়া কোনো ছাত্র ভর্তি নেওয়া হবে না।

আজ সোমবার (২৪ মে) দুপুরে মাদরাসার নাজিমে তালিমাত ও শায়খুল হাদিস মুফতি মকবুল হোসাইন কাসেমী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা গত (২২ মে) শনিবার সরকারের স্বাস্থ্যবিধি মেনে মাদরাসার ভর্তি শুরু করি। ভর্তি শুরুর মাত্র দুই দিনেই ৭ জামাতে কোটা পূরণ হয়ে যায়। এরপর মাদরাসার মজলিসে ইলমি থেকে এসব জামাতে ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এখনো পর্যন্ত মাদরাসার নাহবেমীর, মিজান, তাইসির, খুসুসী, ইবতেদায়ী, হিফজ বিভাগ, নাজেরা বিভাগ ও মক্তব বিভাগে ছাত্র ভর্তি নেওয়া হবে। আগামী ২৬ মে (বুধবার) পর্যন্ত কোটাপূরণ সাপেক্ষে এসব জামাতে ভর্তি চলবে।

তাই যারা এসব জামাতে ভর্তি হতে চান কিংবা যেসব অভিভাবক তাদের সন্তানদের এসব জামাতে ভর্তি করাতে চান তারা অতিসত্তর মাদরাসায় এসে ভর্তি কার্য সম্পন্ন করার জন্য মাদরাসা কর্তৃপক্ষ অনুরোধ করেছেন।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। তিনি গত বছরের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেন। বর্তমানে মাদরাসার প্রধান শায়খুল হাদিস হিসেবে আছেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ