শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারতীয় মিডিয়ায় লাদাখ সীমান্তে ফের সংঘর্ষের খবর, অস্বীকার সেনাবাহিনীর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছে যে নতুন করে সংঘর্ষ বেঁধেছে ভারত ও চীনের সেনা সদস্যদের মধ্যে। দাবি করা হয়, পূর্ব লাদাখের গালওয়ানে নাকি ভারত-চীন ফেস অফ হয়েছিল মে মাসের প্রথম সপ্তাহে। তবে এই রিপোর্টের সত্যতা পুরোপুরি অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। এদিন এক বিবৃতিতে সেনার তরফে স্পষ্ট জানানো হয়, ভারত-চীন সেনাবাহিনীর কোনো সংঘর্ষ হয়নি সাম্প্রতিককালে।

রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, 'একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত এবং চীনা সেনা সদস্যদের মধ্যে নাকি ২০২১ সালের মে মাসের প্রথম সপ্তাহে সংঘর্ষ বেঁধেছিল। তবে আমরা স্পষ্ট করে দিতে চাই, এরম কোনো সংঘর্ষই দুই দেশের সেনার মধ্যে বাঁধেনি।' ভারতীয় সেনবাহিনীর পক্ষ থেকে আরো দাবি করা হয়, এই ধরনের প্রতিবেদন সেই সূত্র থেকেই আসতে পারে যারা ভারত-চীন শান্তি প্রক্রিয়াকে লাইনচ্যুত করতে চায়।

ভারত-চীন সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পূর্ব লাদাখে চীনের দখলদারি নিয়ে দু'দেশের মধ্যে বিবাদের প্রায় এক বছর হয়েছে৷ এগারো বার বৈঠকের পরও সমাধান হয়নি ৷

উল্লেখ্য, গত বছর থেকেই সীমান্তে অনেক বেশি পরিমাণে সেনা মোতায়েন করে রেখেছে ভারত ও চীন৷ সুগার সেক্টর, সেন্ট্রাল সেক্টর এবং উত্তর-পূর্বের সীমান্তে বাহিনীর সংখ্যা লাগাতার বাড়ানো হচ্ছে৷ যদিও এরই পাশাপাশি চলছে আলোচনা৷ ভারত-চীন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে দু’পক্ষের মধ্যে৷

সূত্র: হিন্দুস্তান টাইমস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ