বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার ইন্টারনেটে ধীরগতি থাকবে ৮ ঘণ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আগামী শুক্রবার আট ঘণ্টার জন্য গ্রাহকেরা ইন্টারনেটের ধীরগতির মুখে পড়বেন বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

এক বিজ্ঞপ্তিতে বিএসসিসিএল জানায়, কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়নকাজের জন্য ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূগর্ভস্থ কেবলের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ কেবল রুট স্থাপনের কাজ শেষ হয়েছে।

নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেব্‌লের সঙ্গে ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের সংযোগ দেওয়া হবে। এ ছাড়া ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের মাধ্যমে টার্মিনেটেড সার্কিটগুলো নতুন ভূগর্ভস্থ কেবলে (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন) স্থানান্তর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কাজ হবে আগামী শুক্রবার (২৮ মে) বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ের মধ্যে। এ সময় সাবমেরিন কেবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে। যদিও এ সময়ে দ্বিতীয় সাবমেরিন কেবল ও আইটিসি সার্কিটগুলো চালু থাকবে। তারপরও ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ