সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

চৌধুরী পাড়া মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা রিদওয়ান হাবীব অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার শেখ জনুরুদ্দীন রহ. দারুল কোরআন চৌধুরীপাড়া মাদরাসার সাবেক মুহাদ্দিস, ফেনী মুন্সীরহাট দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা রিদওয়ান হাবীব (৫৬) অসুস্থ। ডায়াবেটিস, প্রেসার, ইউরিন ইনফেকশন ও কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার মিরপুরে কিডনি ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আওয়ার ইসলামকে এতথ্য জানিয়েছেন তার ভাগিনা মাওলানা নুরুল করিম আকরাম।

তিনি বলেন, আমার বড় মামা মাওলানা রিদওয়ান হাবীব দীর্ঘ দুই বছর যাবত নানাবিধ রোগে ভুগছেন। ডায়াবেটিস, প্রেসার, ইউরিন ইনফেকশন ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ঢাকার মিরপুরে কিডনি ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি আছেন।

মাওলানা রিদওয়ান হাবীবের সুস্থতার জন্য মাওলানা নুরুল করিম আকরাম নিজের ও পরিবারের পক্ষ থেকে দেশব্যাপী ছড়িয়ে থাকা তার  শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়ার আহ্বান করেছেন।

মালিবাগ চৌধুরীপাড়া মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা রিদওয়ান হাবীব ফেনী মুন্সীরহাট দারুল উলুম মাদরাসার মুহতামিমের পাশাপাশি মুন্সীরহাট বড় মসজিদের খতিবের দায়িত্বও পালন করছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ