বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সংবাদ সম্মেলন থেকে তিন কর্মসূচি দিলো ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান বিভিন্ন বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সংবাদ সম্মেলন করেছে। এতে সরকারের প্রতি বিভিন্ন দাবী নিয়ে তিন কর্মসূচি ঘোষণা করেছেন দলটি।

আজ রোববার (৩০ মে) রাজধানীর পুরানা পল্টনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বক্তব্যে প্রাধান্য পেয়েছে, বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দ বাদ, আসন্ন জাতীয় বাজেট, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ দেশব্যাপী চলমান জেল-জুলুম ও মামলা প্রসঙ্গ।

সংবাদ সম্মেলন থেকে ঘোষিত কর্মসূচির মাঝে রয়েছে, আগামী ২ জুন, বুধবার, সকাল ১১টায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন’ করবেন তারা।

এছাড়া দেশব্যাপী প্রতিটি জেলা ও মহানগরে আগামী ৩ জুন, বৃহস্পতিবার, সকাল ১১টায় ‘পাসর্পোট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ বাদ দেয়ার প্রতিবাদ ও তা সংযোজনের দাবীতে বিক্ষোভ মিছিল’ করবে দলটি।

সবশেষে আগামী ৫ জুন, শনিবার, বিকাল ৩ টায়, রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকেও একই বিষয়ে (পাসর্পোট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ বাদ দেয়ার প্রতিবাদ ও তা সংযোজনের দাবীতে) বিক্ষোভ মিছিল করবেন তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ