বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আদালতে মাওলানা আমির হামজার জবানবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তরুণদের উদ্দেশে উগ্রবাদী বক্তব্য দেয়ার অভিযোগ স্বীকার করে আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা আমির হামজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার পাঁচ দিনের রিমান্ড শেষে হামজাকে ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান।

আমির হামজা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মাওলানা আমির হামজার উগ্রবাদী বক্তব্য উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি দুই তরুণ জাতীয় সংসদে খোলা তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনা করেন অভিযোগ উঠেছে। সেই দুই তরুণই গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘মাওলানা আমির হামজা তার দেয়া উগ্রবাদি বক্তব্যে তরুণ সমাজকে ইসলামি বিপ্লবের দিকে আকর্ষণ করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।’

গত ২৫ মে শেরেবাংলা নগর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাওলানা আমির হামজাকে ৫ দিনের রিমান্ডে পাঠায় আদালত। এর আগে গত ৫ মে খোলা তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টারত সাকিব নামে এক যুবককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সাকিবকে আটকের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাকিবসহ আলী হাসান উসামা ও মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে আসামি করা হয়।

সিটিটিসি জানায়, সাকিব মোবাইল ফোনে উগ্রবাদ বার্তা সংবলিত ভিডিও প্রচারকারী আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তির উগ্রবাদী জিহাদি হামলার বার্তা সংবলিত ভিডিও দেখে উগ্রবাদে আসক্ত হন।

ওই এজাহারে মাওলানা আমির হামজার নাম ছিল। তার সূত্রে ধরেই ২৪ মে বিকেলে কুষ্টিয়া থেকে আমির হামজাকে গ্রেপ্তার করে সিটিটিসি।

এর আগে এ ঘটনায় দায়ের করা মামলায় আলী হাসান ওসামা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মাওলানা আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের রিয়াজ সর্দারের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় মুফাসীর পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ