বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

উত্তরপ্রদেশে রহস্যজনক বিস্ফোরণে ভবনধস, তিন শিশুসহ নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে রহস্যজনক বিস্ফোরণের কারণে ভবনধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। যাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।

মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  বুধবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশের গণ্ডা জেলায় মঙ্গলবার রাতে বিস্ফোরণের কারণে একটি দোতলা ভবন ধসে পড়ে।  এতে সাতজনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে তিন শিশুও রয়েছে।  যাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। আহত হয়েছেন আরও সাতজন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটে।

গণ্ডা জেলার পুলিশ চিফ (এসপি) সন্তোষ কুমার মিশ্র বলেন, ওয়াজিরগঞ্জ থানার অন্তর্গত থেরকাপুরওয়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জোগি আদিত্যনাথ। আহতদের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ