সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

বাংলাদেশকে করোনার জরুরি সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবিলায় জীবনরক্ষাকারী জরুরি সামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) সহায়তায় বাংলাদেশকে জীবনরক্ষাকারী এসব জরুরি সামগ্রী দিচ্ছে।

শনিবার (৫ জুন) ইউএসএইড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজার হাজার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ২ মিলিয়নের (২০ লাখ) বেশি পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ট্রাভিস বিমানঘাঁটি থেকে বিমানবাহিনীর সি-১৭ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বিমানবাহিনীর ট্রাভিস ঘাঁটিতে বাংলাদেশে পাঠানোর জন্য বোঝাই হওয়া কোভিড-১৯ মহামারিতে জীবনরক্ষাকারী জরুরি সামগ্রী ঘুরে দেখেছেন।

সেক্রেটারি অব ডিফেন্স লয়েড অস্টিন বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, এই সহায়তা আমাদের মজবুত ও ক্রমবিকাশমান বন্ধনের দৃষ্টান্ত। বাংলাদেশের জনগণকে সহায়তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও ট্রাভিস বিমান বাহিনীঘাঁটিকে তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই।

করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশগুলোর একটি। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিভিন্ন সংস্থার মাধ্যমে ৮০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশেই রয়েছে। যুক্তরাষ্ট্র স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে এবং ২০২২ সালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর উদযাপন কবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ