বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

১২ বছরের কম বয়সীদের ওপর টিকার পরীক্ষা চালাবে ফাইজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার বারো বছরের কম বয়সী শিশুদের ওপর পরীক্ষামূলকভাবে কোভিড-১৯ এর টিকা প্রয়োগ শুরু করতে যাচ্ছে ফাইজার।

মঙ্গলবার কোম্পানিটির বরাতে রয়টার্স জানিয়েছে, শিশুদের ওপর স্বল্পমাত্রার টিকার একটি ডোজ ব্যবহার করা হবে। গবেষণার এই পর্যায়ে ফিনল্যান্ড, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাষ্ট্রের ৯০টির বেশি ক্লিনিকে সাড়ে চার হাজার শিশুকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হবে।

এই পরীক্ষার প্রথম পর্যায়ে ১৪৪ জন শিশুর ওপর দুই ডোজ টিকা প্রয়োগের পর এর নিরাপত্তা, সহনশীলতা ও প্রতিরোধ সক্ষমতার ফলাফলের ভিত্তিতে ফাইজার জানায়, ৫ থেকে ১১ বছর বয়সীদের ওপর তারা ১০ মাইক্রোগ্রামের ডোজ এবং ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুর ওপর তিন মাইক্রোগ্রামের ডোজ প্রয়োগ করবে তারা।

ফাইজারের একজন মুখপাত্র জানান, পাঁচ থেকে ১১ বছরের শিশুর ওপর টিকা প্রয়োগের ফলাফল সেপ্টেম্বর নাগাদ জানতে পারবেন বলে তারা আশা করছেন এবং এরপর নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কাছে এই টিকা শিশুদের ওপর প্রয়োগের জরুরি অনুমোদনের জন্য আবেদন করবেন।

এছাড়া ছয় মাস থেকে দুই বছরের শিশুদের টিকা প্রয়োগের ফলাফল অক্টোবর বা নভেম্বরে পাওয়া যাবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ফাইজার ও জার্মানভিত্তিক বায়োএনটেক উদ্ভাবিত কোভিড-১৯ এর টিকা এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ১২ বছরের বেশি বয়সের শিশুদেরকে দেয়ার জন্য জরুরি অনুমোদন দেয়া হয়েছে। এই শিশুরা প্রাপ্তবয়স্কদের সমান ডোজ, অর্থাৎ ৩০ মাইক্রোগ্রাম টিকা পাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ