সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ

কাতারে তুলে নেয়া হচ্ছে করোনার বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমে আসায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটির জনজীবন। আগামী শুক্রবার (১৮ জুন) দ্বিতীয় ধাপে তুলে নেওয়া হচ্ছে করোনার বিধিনিষেধ।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। তবে বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে থেকে আক্রান্তের হার কমানো গেলে দেশটির করোনা একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করেন প্রবাসীরা।

তারা বলছেন, বাহির থেকে যারা কাতার ভ্রমণের জন্য আসছেন, তাদের মধ্য থেকে কিছুটা করোনা আক্রান্ত হচ্ছে। তবে কাতার সরকার দ্বিতীয় ধাপে লকডাউন তুলে দিচ্ছে। এতে আমরা যারা প্রবাসী আছি, তাদের জীবনযাত্রা স্বচ্ছল হবে।

কাতারে করোনায় প্রতিদিন গড় আক্রান্তের সংখ্যা দেড়শ'র নিচে নেমে এসেছে। আর যারা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই বিদেশ ফেরত যাত্রী।

দেশটিতে এরইমধ্যে ২৮ লাখের বেশি করোনার ডোজ প্রয়োগ করা হয়েছে। যদিও এ পর্যন্ত ৫০ বাংলাদেশিসহ মারা গেছে ৫৭৯ জন।

-এএ