মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

কানাডায় এবার ছড়িয়ে পড়ছে দাবানল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাবানলে কানাডার এক গ্রামের ৯০ শতাংশ পুড়ে গেছে। যা দেশটির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। স্থানীয় এক পার্লামেন্ট সদস্য ব্রাড ভিসের বরাতে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

তিনি জানান, আগুনের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লাইটন এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

লাইটনের মেয়র জেন পোল্ডারম্যান জানান, তিনি ‘ভাগ্যবান, নিজের জীবন নিয়ে বের হয়ে যেতে পেরেছেন’।

তিনি আরও বলেন, ‘লাইটনে ছেড়ে আসার মতো তেমন কিছুই থাকল না। সর্বত্র আগুন।’

পোল্ডারম্যান এর আগে লোকদের সরিয়ে নিতে নির্দেশ দেন। জানান, আগুন মাত্র ১৫ মিনিটেই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ছিল।

গ্রামটিতে এই সপ্তাহে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৬ সেলসিয়াস (১২১.৩ ফারেনহাইট) রেকর্ড করা হয়।

উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পশ্চিম আমেরিকার ব্রিটিশ কলম্বিয়ায় সাধারণ সময়ের গড় ১৬৫ জনের তুলনায় পাঁচ দিনের মধ্যে রেকর্ড ৪৮৬ মারা গেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ