মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বাংলাদেশসহ ১৩ দেশ থেকে ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে বাংলাদেশসহ ১৩টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারির কারণে এই ১৩টি দেশ থেকে আমিরাতে প্রবেশ করা যাবে না। তবে কূটনৈতিক মিশন, জরুরি চিকিৎসা সেবা, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক প্রতিনিধিরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নিষেধাজ্ঞায় থাকা বাকি দেশগুলো হলো- ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া।

আগামী ২১ জুলাই পর্যন্ত এসব দেশের সঙ্গে আমিরাতের ফ্লাইট স্থগিত থাকবে। তবে কার্গো ফ্লাইট, ব্যবসায়িক ও চার্টাড ফ্লাইট বিধিনিষেধের বাইরে থাকবে।

বৃহস্পতিবার (১ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ভ্রমণের মৌসুম শুরু হলে নাগরিকদের করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ মেনে চলতে হবে।

এছাড়া ভ্রমণের সময় কোনো আমিরাতের নাগরিক করোনায় পজিটিভ হলে তাকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলে করোনায় আক্রান্ত আমিরাতের নাগরিকেরা তাদের দেশে ফিরতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ