শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ভারত মহাসাগরে হামলার শিকার ইসরায়েলি কার্গো জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলায় আগুন ধরে গেছে।

জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলার শিকার হয়।খবর জেরুজালেম পোস্টের।

এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে, ইসরায়েল এ হামলার জন্য ইরানকে দায়ি করেছে।

কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও তেলআবিবের দাবি, এটিতে ইসরায়েলি কোনো ক্রু নেই।

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছেন, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ