রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

কোরবানির পশু আনতে চালু হচ্ছে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকায় কোরবানির পশু আনতে আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই বিশেষ ট্রেন ‘ক্যাটল সার্ভিস’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৬ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি।

তিনি জানান, ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আরও আগে ক্যাটল সার্ভিস পরিচালনার কথা ছিল কিন্ত চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি পাওয়া ও পশুর হাট শুরু নিয়ে বিভিন্ন সরকারী নির্দেশনা থাকার কারণে ১৭, ১৮ ও ১৯ জুলাই পরিচালনা করা হবে বিশেষ ওই সার্ভিস।

গত বছর শুধুমাত্র ময়মনসিংহ ও জামালপুর থেকে গরু পরিবহন করা হলেও এবার এর সাথে যোগ হচ্ছে উত্তরবঙ্গ। গরু ব্যবসায়ী ও খামারিরা যাতে ভোরবেলা ঢাকায় এসে পশুর হাট সময়মত ধরতে পারে সে জন্য তাদের সাথে আলোচনা করে ট্রেনের শিডিউল নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন দুপুর থেকে পশু বুকিং শুরু হবে এবং বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেন। রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নামানো হবে সেসব গরু। সব এলাকা থেকে ঢাকায় গরু আনতে গরু প্রতি খরচ পড়বে ৫০০ টাকা। উত্তরের জেলা সিরাগঞ্জ, নাটোর, পাবনার গরু পরিবহন হবে এবার। তাদের চাহিদামত লাগলে আরও ট্রেন বাড়ানো হবে।

আপাতত তিনটি ট্রেন প্রস্তুত আছে জানিয়ে মোহসি বলেন, ব্যবসায়ী ও খামারিদের চাহিদামত প্রয়োজন মত বাড়তি ট্রেনেরও ব্যবস্থা আছে তাদের। পশু বুকিংয়ের জন্য স্থানীয় রেলস্টেশনে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ