|| নাজমুল হুদা মজনু ||
কবে আসবে আমার দুয়ারে পথ চেয়ে রই
তুমি কি শুধু ছন্দ উপমা ভরা কবিতার বই;
হৃদয়ের ভাব ভাষাপূর্ণ এই জীবনের স্মৃতি
সান্ত্বনা সঞ্জাত অভিনব অভাবনীয় প্রীতি।
কতকাল যাবে উড়িয়ে ধূসর সাঁঝের ধূলি
অন্ধকারে চিত্র আঁকা লুকানো রঙ-তুলি।
চিরকাল দুঃখে সংসার সাজায় শিল্পী কবি
আকাশের নীলে ফোটে ফুল বেদনার ছবি।
দিন যায় রাত আসে চাঁদনী শুভ্র ছোঁয়াতে
শীতল শিশির আসে যে প্রকৃতি ধোয়াতে।
প্রতীক্ষার প্রহর কাটছে অবিরাম আশ্বাসে
ভোরের আলো আশা জাগে পরম বিশ্বাসে।
সুখের সন্ধানে অনন্ত স্বপ্নের সুখপাখি তুমি
বুকের ভেতর মহাশূন্য এক বিরান মরুভূমি
হতাশার আঁধার রাতে এসো আজ হে মহৎ
তুমি যে আমার মহামহিম আল্লাহর রহমত।
আইও/