মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহামহিম আল্লাহর রহমত যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরের একটি মসজিদে পাঁচ ওয়াক্ত আজান দেওয়ার ক্ষেত্রে পুলিশ ও জেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। আদালত বলেছেন, মসজিদ কর্তৃপক্ষ শব্দদূষণ-সংক্রান্ত আইন ও বিধি মেনে চললে আজানে পুলিশ বা প্রশাসন হস্তক্ষেপ করতে পারবে না।

বিচারপতি অজিত কুমার ও বিচারপতি গরিমা প্রসাদের বেঞ্চ শানওয়াজ খানসহ পাঁচজনের করা আবেদনের শুনানি শেষে সোমবার (৫ অক্টোবর) এ নির্দেশ দেন। আবেদনে সাহারানপুরের আয়েশা মসজিদে পাঁচ ওয়াক্ত আজান এবং লাউডস্পিকার ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল।

আদালত স্পষ্ট করে বলেন, মসজিদে লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে ‘নয়েজ পলিউশন রুলস, ২০০০’ এবং ২০২০ সালের আদালতের নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ করে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিধি কার্যকর থাকবে।

এ বিষয়ে আবেদনকারীদের নোটারি করা হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এতে তাদের সব ধরনের আইন ও শব্দদূষণ-সংক্রান্ত বিধি মেনে চলার অঙ্গীকার করতে হবে।

আদালত আরও জানান, হলফনামায় দেওয়া অঙ্গীকার বা সংশ্লিষ্ট বিধি লঙ্ঘন করা হলে পুলিশ ও জেলা প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

অর্থাৎ, আদালতের নির্দেশটি লাউডস্পিকার ব্যবহারের অবাধ অনুমতি নয়। বরং নির্ধারিত শব্দসীমা ও প্রচলিত আইন মেনে পাঁচ ওয়াক্ত আজান দেওয়ার ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ