মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহামহিম আল্লাহর রহমত যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

ফেসবুকে চোখ রাখতেই দেখা মিয়ে এক আকর্ষণীয় ট্রেন্ড। বাংলাদেশের একটি সুন্দর ম্যাপ শেয়ার করে অনেকেই জানান দিচ্ছেন তাদের ঘুরে দেখা জেলাগুলোর নাম। চাইলে আপনিও বানাতে পারেন তেমনি একটি সুন্দর ম্যাপ।

এই ম্যাপ তৈরির কাজটা খুব সহজে করা যায় একটি বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে। সাইটটির নাম ‘Unseen Bangladesh’। এই ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই নিজের ট্রাভেল ম্যাপ বানিয়ে ফেলা যায়। সবচেয়ে বড় কথা, এই ওয়েবসাইটে ম্যাপ তৈরি করার জন্য কোনো ধরনের লগইন বা রেজিস্ট্রেশন করার ঝামেলা পোহাতে হয় না। সরাসরি সাইটে প্রবেশ করেই এই কাজটি সম্পন্ন করা সম্ভব।

ম্যাপ বানাতে যা করতে হবে:

ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর মূলত তিনটি সহজ ধাপ অনুসরণ করতে হয়। প্রথম ধাপে ড্রপডাউন বা তালিকা থেকে সেই জেলাগুলো বেছে নিতে হয়, যেগুলোতে ইতোমধ্যে আপনি ভ্রমণে গিয়েছেন। দ্বিতীয় ধাপে নিজের পছন্দ অনুযায়ী ম্যাপের একটি সুন্দর রঙের থিম বা ডিজাইন বেছে নেওয়ার অপশন পাওয়া যায়। আর শেষ ধাপে খুব সহজেই পছন্দের ফরম্যাটে অর্থাৎ পিএনজি (PNG), জেপিজি (JPG) বা পিডিএফ (PDF) ফরম্যাটে নিজের ভ্রমণের সুন্দর ম্যাপটি ডাউনলোড করে নেওয়া যায়।

যারা ঘুরতে ভালোবাসেন এবং নিজের ভ্রমণ বা ট্রাভেল হিস্ট্রি খুব সুন্দর ও আকর্ষণীয় একটি ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে নিজের মতো করে এই ম্যাপ তৈরি করে ফেসবুকে বা অন্য কোনো প্ল্যাটফর্মে পোস্ট করা যেতে পারে।

এর কারিগর:

উদ্ভাবনী এই উদ্যোগের কারিগর মো সাব্বির হোসেন রবিন। তিনি একজন ডিজাইনার ও ভ্রমণপ্রেমী। তিনি জানান, এই অ্যাপটি নিতান্তই শখের বশে বানানো। তিনি ঘুরতে ভালোবাসেন, তাই নতুন নতুন জেলা ঘুরে নিজের ভ্রমণের ম্যাপ বানাতে গিয়েই আইডিয়াটা তার মাথায় আসে। তার মতে যারা ঘুরতে আর দেশটাকে নতুন করে চিনতে ভালোবাসেন, তাঁদের জন্যই এই অ্যাপ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ