মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহামহিম আল্লাহর রহমত যানজট-দুর্ঘটনা রোধে বিশ্বরোডে অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর ‘২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চারটি বই’ জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই: পেজেশকিয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যে শত্রু প্রতিদিন হত্যা, নিষেধাজ্ঞা, চাপ ও হুমকি দেয় এবং নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তার সঙ্গে আলোচনা করার কোনো অর্থ নেই। আমাদের জনগণও এমন পদ্ধতি মেনে নেবে না।

সোমবার (৫ অক্টোবর) তেহরানে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এদিকে ইয়েমেনে হুথিদের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের মধ্যে সৌদি আরবের সঙ্গে করা দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র বজায় রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সোমবার ইউরোপ সফরে যাওয়ার আগে সাংবাদিকদের রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি রয়েছে এবং আমরা সেটি মেনে চলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’ তবে এ বিষয়ে সামরিকভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা বিস্তারিত জানাননি তিনি।

হুথিদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন রুবিও। তিনি জানান, ইয়েমেনের মিত্র বাহিনীগুলো আগের সংঘর্ষে হারানো এলাকাগুলো পুনর্দখলের চেষ্টা করছে।

বাব আল-মান্দাব প্রণালির আশপাশের নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন রুবিও। তিনি বলেন, সৌদি ও ইয়েমেনি বাহিনী ওই গুরুত্বপূর্ণ নৌপথের কাছে হুথিদের আধিপত্যের বিরোধিতা করছে। স্থানীয় বাহিনীর পালটা অভিযানকে তিনি প্রত্যাশিত ঘটনা হিসেবে উল্লেখ করেন।

এর আগে সোমবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি রাজধানী সানা পুনর্দখলের জন্য সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। হুথিদের কাছ থেকে শহরটি দখল করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর লক্ষ্যে ‘ভাই ও বন্ধুদের’ সহযোগিতায় এ অভিযান শুরু করা হয়েছে বলে জানান তিনি। হুথিরা ২০১৪ সাল থেকে সানা নিয়ন্ত্রণ করছে।

ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা বাব আল-মান্দাব প্রণালির কাছে ধুবাব এলাকা এবং কয়েকটি কৌশলগত অবস্থান নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

তবে এখন পর্যন্ত এই অভিযানে সরাসরি সামরিক হামলায় অংশ নেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এর পরিবর্তে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করার পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ