মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮


খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নীলফামারী জেলা কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ নীলফামারী জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বাদ মাগরিব সৈয়দপুরের জমিরিয়া সুলতানুল উলুম মাদরাসা মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্লামা শাহ ছালাহ উদ্দিন নানুপুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রশিদ আহমাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ, সহ-অর্থ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন কাসেমী ও মাওলানা নুরে আলম মাদানী।

মতবিনিময় সভায় জেলার শীর্ষ উলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে মাওলানা হারুন রিয়াজীকে সভাপতি, মাওলানা ইসমাঈল হোসাইন রিয়াজীকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আবুল কালামকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুস সালামকে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।

সভায় বক্তারা খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণে উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ