বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

হযরত আলী রা. এর আল্লাহ তায়ালার উপর ভরসার অবিশ্বাস্য নমুনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মুযযাম্মিল হক উমায়ের: হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে নফল নামায পড়ার জন্যে মসজিদে যেতেন৷ একবার কিছু সাথীবর্গ তাঁকে পাহাড়া দিচ্ছিলেন৷ তিনি নামায শেষ করে তাঁদেরকে দেখতে পান৷ অসময়ে তাঁদেরকে এখানে উপস্থিতির কারণ জানতে চান৷ জবাবে তাঁরা বললো, আপনাকে হেফাজত করার জন্যে আমরা এখানে পাহাড়া দিচ্ছি৷ তাঁদের জবাব শুনে তিনি তাঁদের কাছে জানতে চান, আপনারা কী আসমানওয়ালা থেকে আমাকে হেফাজত করার জন্যে এখানে আসছেন? না জমীনবাসীদের থেকে হেফাজতের জন্যে এসেছেন? উত্তরে তাঁরা বললো, জমীনবাসীদের থেকে হেফাজত করার জন্যে এসেছি৷

এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘যতোক্ষণ আসমান থেকে কোন বিষয়ে ফায়সালা না হয়, ততোক্ষণ সেই বিষয় জমীনে প্রকাশ পায় না৷ নিশ্চয় ঈমানের মজা ঐব্যক্তি কখনো পাবে না, যতোক্ষণ না সে এই কথার বিশ্বাস না রাখবে যে, ভালো-মন্দ যা কিছু আসমান থেকে আসে তা কখনো প্রতিহত হবে না৷ আর যা কিছু আসমান থেকে ফায়সালা না হবে, তা কখনোই দুনিয়ায় ঘটবে না’৷

অর্থাৎ ভালো-মন্দ যা কিছু হয় সেটিকে তাকদীর মনে করতে হবে৷ কাউকে দোষারুপ করা যাবে না৷ তাকদীরে যা লিখিত আছে তা আসবেই এই কথার উপর ঈমানকে দৃঢ় ও মজবুত রাখতে হবে৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ