সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (২৯ আগস্ট) রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে নাটোরের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটি চুয়াডাঙ্গার উথলিতে পৌঁছালে চারটি বগি লাইনচ্যুত হয়।

তিনি জানান, খুলনা-ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সুবিধার জন্য তেলবাহী ট্রেনটিকে পাশের লাইনে রাখা হয়। সুন্দরবন এক্সপ্রেস চলে যাওয়ার পর তেলবাহী ট্রেনটি মূল লাইনে আনতে গেলে চারটি বগি লাইনচ্যুত হয়।

উথলি রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যেতে পাবে।

-এএ