।।মোস্তফা ওয়াদুদ।।
দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার নবনিযুক্ত শায়খুল হাদিস হিসেবে আল্লামা শেখ আহমদকে নিয়োগ দেয়া হয়েছে। আজ মজলিসে শুরার বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় হাটহাজারী মাদরাসার শুরার বৈঠক শেষে তাকে শায়খুল হাদিস হিসেবে নিয়োগ করা হয়।
নতুন শায়খুল হাদিস হিসেবে নিয়োগ পাওয়া কে এই আল্লামা শেখ আহমদ? তিনি নব্বইয়ের দশক ও শূন্য দশকের শুরুর দিকে হাটহাজারী মাদরাসার দরসে হাদিসের সম্রাট ছিলেন। তার কাছে হাদিস পড়া ছিল তখনকার ছাত্রদের অন্যতম স্বপ্ন। তার মেধা ও স্মরণশক্তি ঈর্ষণীয়। এর আগে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তালিমাত, বোডিংসহ জামেয়ার গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেছেন।
প্রয়াত মহাপরিচালক আল্লামা আহমদ শফী রহ. এর খুবই আস্থাভাজন ব্যক্তি ছিলেন আল্লামা শেখ আহমদ। মাদরাসা ও ব্যক্তিগত প্রায় সব কাজেই তিনি আল্লামা শফীর সহযোগী ছিলেন।
আল্লামা শেখ আহমদ দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে চট্টগ্রামের উল্লেখযোগ্য অনেক কওমি মাদরাসার শূরা সদস্য (পরিচালনা কমিটির সদস্য) এবং শীর্ষ আলেমদের শিক্ষক। এমনকি তিনি হাটহাজারী মাদরাসার বর্তমান চাকরিরত দু-তৃতীয়াংশ শিক্ষকদের শিক্ষক। তিনি আল্লামা আহমদ শফীর বিশেষ খলিফা।
এক নজরে আল্লামা শেখ আহমদ
আল্লামা শেখ আহমদ ১৯৫০ সালে হাটহাজারীর দক্ষিণ মীরেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। শুরু থেকে দাওরা পর্যন্ত তিনি দারুল উলূম হাটহাজারী মাদরাসায় পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে হাটহাজারী মাদরাসাতেই তার শিক্ষকতা জীবন শুরু হয়। দীর্ঘকাল তিনি হাটহাজারীতে দরস দেন। প্রসিদ্ধ আছে, তিনি পড়াননি সিলেবাসে এমন কোনো কিতাব নেই।
তবে গত ২০০৪ সালে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই থাকে হাটহাজারী ছাড়তে হয়েছিলো। এরপর ২০০৪ সালে জামিয়া ওবাইদিয়া নানুপুরে শায়খুল হাদিস হিসেবে পাঠদান করেন। সর্বশেষ গত তিন বছর আগে তাকে পুনরায় হাটহাজারী মাদরাসায় নিয়োগ দেয়া হয়।
আল্লামা শেখ আহমদ এর ছাত্রবৃন্দ: ঢাকা ফরিদাবাদ মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, আল্লামা আব্দুল কুদ্দুস। ঢাকা শায়খ জাকারিয়া ইসলামিক রিচার্স সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান মুফতি মুফতি